গতকাল ১৬ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার এসআই সাধন ও এসআই বাতেন সঙ্গীহ ফোর্স নিয়ে আনুমানিক সময় রাত ৮টা লালমাই থানা সংলগ্ন নোয়াখালী অঞ্চল মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় লাকসাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তিশায় তল্লাসী চালায় পুলিশ। তল্লাসী চলাকালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিলা মাদক ব্যবসায়ী রেনু বেগম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এবং তার বডি তল্লাশী করে ৪৪ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। মাদক ব্যবসায়ী রেনু বেগম লাকসাম উপজেলার গোমতী গ্রামের কবির হোসেন এর স্ত্রী। পুলিশ সূত্রে জানাযায়, রেনু বেগম অনেক দিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। সে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে। মাদক ব্যবসা পরিচানলা করে থাকে, বর্তমানে সে লাকসাম পাইকপাড়া এলাকায় মেয়ে জামাই মিলন মিয়ার বাড়িতে থাকে। লালমাই থানা পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামী রেনু বেগমকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।