1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

লালমাইয়ে মাটি রক্ষায় গভীর রাত পর্যন্ত অভিযান;৭জনকে কারাদণ্ড ট্রাক ব্যাকু জব্দ

নিজেস্ব সংবাধদাতা
  • আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৬২৫ বার পড়েছে

কুমিল্লা জেলার লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সার্বিক তত্ত্বাবধানে গত ২২ জানুয়ারি রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লালমাই উপজেলাধীন ডাকাতিয়া নদী তীরবর্তী ভাবকপাড়া নামক গ্রামে অবৈধ মাটি উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন লালমাই থানা পুলিশের একটি টিম।

অভিযানকালে মাটি উত্তোলন ও পরিবহনের সাথে সম্পৃক্ত থাকায় মোট ০৭ জনকে হাতে নাতে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মোঃ রাসেল (২৪), মোঃ রুবেল (৩১), মহিনউদ্দীন (২৫), রফিক (৩৫), রুবেল (২৪), সোবাহান (৪০) এবং কামরুল (২০), আটককৃত আসামীদের প্রত্যেককে বালুমহান ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ধারা ভংগের অভিযোগে একই আইনের ১৫ (১) ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় মাটি পরিবহনরত অবস্থায় ডাকাতিয়া নদীর তীর হতে ৫ টি মাটিবাহী ট্রাক ও ১ টি মাটি কাটার ব্যাকু জব্দ করা হয়েছে। এবং জব্দকৃত মালামালসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসন, লালমাই কুমিল্লার পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেননা, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়।

এমতাবস্থায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন/পরিবহন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তির বিরুদ্ধে আইননানুগ কঠোর ব্যবস্থা গ্রহণসহ উক্ত কাজে ব্যবহৃত মালামালসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com