আজ ৩১শে মে সোমবার লালমাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা উপজেলা পরিষদের হল রুমে উপজেলার নবাগত নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্ব সভা শুরু হয়ে। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা ভূমি (এসিল্যান্ড) শারমিন আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়উল্যাহ, কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানার খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, লালমাই থানার এস আই জীবন বড়ুয়া, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন, সহ- সভাপতি রফিকুল ইসলাম, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মাহমুদা আক্তার, ভূলইন (দঃ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা (দঃ) ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, পেরুল (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুল ইসলাম, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, বেলঘর (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা, বাল্য বিবাহ, মাদক বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সকলে সন্তুষ্ট প্রকাশ করেন।