কুমিল্লার লালমাই উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরীন আক্তার,লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ সভাপতি রফিকুল ইসমাল,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী, বর্তমান চেয়ারম্যান একরামুল হক, পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান,পেরুল উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার,বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। এছাড়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, লালমাই উপজেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে পুশিল প্রস্তুত তাছাড়া, মাদক নিমূলে সর্বাদাই কাজ করছে পুলিশ।
লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলার বিভিন্ন স্থানের সুবিধা অনুবিধা নিয়ে আলোচনা করেন।
সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী স্থানীয় ভূশ্চি বাজারের যানজট নিয়ে বক্তব্য রাখেন।
তাছাড়া, ইউনিয়ন পরিষদের শালিশ দরবার নিয়ে বক্তব্য রাখেন অন্যান্য চেয়ারম্যানগন।