২৭শে এপ্রিল (বৃহস্পতিবার) কুমিল্লার লালমাই উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে সভায় মাসিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার।

সভায় অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা কৃষি অফিসার জুনায়েদ কবির খাঁন, উপজেলা প্রকৌশলী জাহিদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য আমির হোসেন, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহসান,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও সংবাদকর্মীগণ।