সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে লালমাই উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্থরের তাওহিদী জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ১৭ ডিসেম্বর গভীররাতে বিশ্ব ইজতেমা মাঠে নিরিহ মুসল্লিদের হত্যা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


এসময় সাদিয়ানী সন্ত্রাসীদের নিষিদ্ধ ও গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে শ্লোগান দিতে দিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিতে যেতে দেখা যায় তাদের।