কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামস্থ সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। আটকৃত বিল্লাল হোসেন বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামের বাসিন্দা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করলে লালমাই পুলিশ তাকে আটক করে।