1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে রাস্তায় গাছ পেলে দীর্ঘ এক ঘন্টা যাবৎ ডাকাতি 

মাসুদ রানা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮২৭ বার পড়েছে
কুমিল্লা লালমাই উপজেলায় বুধবার (৫ মার্চ) দিবাগত রাত অনুমান সাড়ে তিনটার দিকে ভূলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এই নিয়ে কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে একই স্থানে।
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার কলমিয়া গ্রামের প্রবাসী পরিবার ও কলমিয়ায় কাপড় ব্যবসায়ীর  গাড়িসহ অন্তত পাঁচটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের এলোপাতাড়ি মারধরে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুটি টিআরএক্স মাইক্রোবাসে থাকা চারজন কাপড় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা, প্রবাসী পরিবারের সাব্বির নামে একজনের কাছ থেকে ১টি আইফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও দুটি মালবাহী ট্রাকের চালক ও যাত্রীসহ প্রত্যেকের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কের উপর গাছ কেটে ফেলে রাখে ডাকাতরা। তারা প্রথমে একটি টিআরএক্স মাইক্রোবাস আটকে রাখে। এতে কিছু সময়ের মধ্যেই আরো একটি মাইক্রোবাস, প্রাইভেটকার, মালবাহী ট্রাকসহ মোট ৫টি গাড়ি আটকা পড়ে। মাত্র ১ ঘন্টার ব্যবধানে সবগুলো গাড়িতে ডাকাতি করে চলে যায় ডাকাতরা। গাড়ির দরজা খুলতে দেরি করায় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং যাত্রীদের মারধর করা হয়। ডাকাত দলে ১০ থেকে ১২ জন সদস্য ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
ডাকাতির কবলে পড়া কলমিয়া গ্রামের সাব্বির নামে একজন বলেন, “আমার ভাই প্রবাস থেকে দেশে ফিরছেন তাই তাকে রিসিভ করতে রাত সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাস ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। কলমিয়া ঈদগাহ এলাকায় পৌঁছাতেই দেখি রাস্তায় গাছ পড়ে আছে। গাড়িটা থামাতেই তারা আমাদের কাছে এসে মারধর করে। টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। আমার ভাতিজির কানের দুল নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের কোপে আরেকটি মাইক্রোবাসের একজন ব্যবসায়ী যাত্রীর মাথা ফেটে গুরুতর আহত হয়। সবগুলো গাড়ির অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে আশেপাশের কয়েকটি মসজিদে গিয়ে দেখি সবগুলো মসজিদে তালা মারা। এরপর ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুলিশকে জানালে তারা খাবার খেয়ে আসবে বলে কলমিয়া রোডে না এসে কাশিনগর রোডে চলে গেছে। আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি।”
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) একই স্থানে মাইন উদ্দিন নামে একজন প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই প্রবাসীর ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, গত (বুধবার) রাত সোয়া তিনটার দিকে এএসআই রেদোয়ান এর নেতৃত্বে পুলিশের একটি টিম কলমিয়া রোডে টহল দিয়ে আসার পরপরই সাড়ে তিনটার সময় এই ঘটনা। ঘটনা শোনার পর সকালেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাথে সেনাবাহিনীর একটি টিমও ছিল। বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। মামলা হবে এবং আসামিও গ্রেফতার করা হবে। পুলিশের টহল টীম রাতে কাজ করে কিনা জানতে চাইলে, তিনি বলেন পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com