বেঁচে গেল হাজারো মানুষের প্রাণ। টার্গেট ছিল ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেওয়ার।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমাই উপজেলার ফয়েজগন্জ বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনে স্লোগান দিয়ে মশাল হাতে অগ্নি সংযোগ করেছে লালমাই উপজেলা যুবদলের কর্মীরা।
জানা যায়, লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ ও যুবদল নেতা সাকিবের নেতৃত্বে এই অগ্নি সংযোগ করা হয়েছে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাথে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় ককটেল বিষ্ফোরনে লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আক্তার হোসেন পারভেজ সহ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে আসেন লালমাই থানার পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকার। সে সময় পালিয়ে যায় বিএনপির কর্মীরা। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।