1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

লালমাইয়ে সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ

অরুন কৃষ্ণ পাল:
  • আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬২১ বার পড়েছে

কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ঐতিহ্যবাহী সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এমপিও ভুক্ত হয়েছে। বিদ্যালয়টি এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার এমপি আ হ ম মোস্তফা কামাল এফসিএ ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, কুমিল্লার কৃতি সন্তান শিক্ষা সচিব আবু বক্কর সিদ্দিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ, সাবেক যুগ্ম সচিব প্রফেসর রফিকুল ইসলাম, লালমাই উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মজুমদার, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, লাকসাম উপজেলা আওয়ামীলীগ সদস্য হুমায়ুন কবির।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, বৃহত্তর বেলঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, ৩নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা প্রমুখ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com