সোমবার (২০ নভেম্বর) দুপুরে লালমাই উপজেলার বাগমারা খিলপাড়া নামকস্থানে ভয়াবহ এই সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বাঙ্গড্ডা দিকে থেকে আসা কুমিল্লাগামী একটি সিএনজি নাম্বার (কুমিল্লা থ ১১-৪৮১১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে উল্টে গিয়ে জমিতে পড়ে। এসময় সিএনজিতে থাকা ৫জন যাত্রী ও একজন ড্রাইভারের মধ্যে ৩জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, প্রতিনিয়তই আমরা এমন ঘটনার স্বাক্ষী হই। সংশ্লীষ্ট কতৃপক্ষ যদি রাস্তার পাশে কিছু পরিমান জায়গা রাখতো হয়তো বা দূর্ঘটনা কমে যেতো। এছাড়াও গতিবিধি না মেনে প্রতিনিয়ত যানবাহন চালিয়ে থাকে ড্রাইভাররা। এই নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন প্রকার নজরদারি চোখে পড়ে না।