1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে ১০০ পিস ইয়াবাসহ আটক দুই

গাজী মামুন
  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৩৪ বার পড়েছে

কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর ওরসান আলীর বাড়ির সফিকুর রহমানের ছেলে মোঃ আউয়াল হোসেন (২৭) এবং একই ইউনিয়নের সৈয়দপুর উত্তরপাড়া মোল্লা বাড়ির আবদুল গফুরের ছেলে মোঃ মানিক (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলে জানা যায়।

শুক্রবার (২ জুন) রাত অনুমান সাড়ে ১১ টার দিকে লালমাই থানার রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দপুর ওরসান আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে মোঃ আউয়াল হোসেনের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে এসআই সাখাওয়াত হোসেন ও এএসআই গিয়াস উদ্দিন।

এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি চলাকালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com