1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে ৭শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৫০৩ বার পড়েছে

কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দাঁতমারা নিশ্চিন্তা এলাকার জসিম উদ্দিনের ছেলে।

সোমবার (১৭ জুলাই) বিকালে লালমাই থানাধীন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পেরুল উত্তর ইউনিয়নের আলীশহর দক্ষিণপাড়া বাহার মিয়ার নতুন বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে চারটি বায়ুনিরোধক পলিথিনে মোড়ানো অবস্থায় সাতশো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে এসআই জামিল মিয়া জানান, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকারের নির্দেশনায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সোমবার বিকেলে বিশেষ অভিযানে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি উপকূল বাসে তল্লাশি চালিয়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে সাতশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার বলেন, ইকবালের নামে লালমাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com