দেশের বিভিন্ন স্থানে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে লালমাইয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষও অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা এ মিছিল শুরু করে উপজেলাস্থ বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সমসাময়িক বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান ভুট্টু, লালমাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ পরান সওদাগর শাওন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সভাপতি-সম্পাদকবৃন্দ।