কুমিল্লার লালমাই উপজেলা আ’লীগের অর্থায়নে আজ ৬ই আগষ্ট শুক্রবার উপজেলা আ’লীগের অফিসে বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যার হাতে ৩০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্ত করেন উপজেলা আ’লীগ।
ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহর সঞ্চারণায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবদুল মালেক, ত্রাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, এমদাদুল হক,লালমাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ প্রমুখ।
জানা যায়, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপির নির্দেশনায় করোনাকালীন লালমাই উপজেলা বাসির স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা আ’লীগ আগামীদিনেও কার্যক্রম অব্যাহত রাখবে।