1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাই উপজেলা ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

গাজী মামুন
  • আপডেট সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৬১৫ বার পড়েছে

দেশে চলমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি ঘটতে থাকায় করোনা সংক্রমণ রোধে শুক্রবার (৯ এপ্রিল) বেলা ৩ টায় লালমাই উপজেলাস্থ বাগমারা বাজার জিরোপয়েন্টে সহস্রাধিক মাস্ক বিতরণ করেন লালমাই উপজেলা ক্লাব।এসময় উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন লালমাই উপজেলা ক্লাব’র সভাপতি কাজী কামরুল হাসান ভুট্টু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী অনিক।

এছাড়াও মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেয় লালমাই উপজেলা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, একাউন্টিং সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শাহাপরান রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ জুয়েল, প্রচার সম্পাদক রুবেল মিয়া, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন ও আবদুল্লাহ আল ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এ বছরই সফলতার ৪র্থ বর্ষ শেষে ৫ম বর্ষে পর্দাপনকারী লালমাই উপজেলার প্রথম সংগঠন লালমাই উপজেলা ক্লাব ২০১৭ সালের ২৬ মার্চ সততা, একতা, আধুনিকতায় ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে একঝাঁক তরুণ ও মেধাবীকে নিয়ে লালমাই উপজেলা ক্লাব, প্রতিষ্ঠা করেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু।

প্রতিষ্ঠার প্রথম বছরেই সংগঠনটির কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে কুমিল্লা-১০ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি সংগঠনের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং যে কোন প্রয়োজনে সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গত বছর করোনা প্রতিরোধে বিভিন্ন সেমিনারও করেছে সংগঠনটি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com