লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরোজ কে ফুলেল শুভেচছা ও স্মারক প্রদান করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) লালমাই উপজেলা শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বাগমারা ২০ শয্যা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও বিডিএমএ’র সভাপতি ডা: মোঃ রবিউল আলম, সহ-সভাপতি ডা: ফয়েজ উল্লাহ, সহ-সভাপতি ডা: সারোয়ার জাহান মাসুদ, সাধারণ সম্পাদক ডা: আবুল বাশার দ্বীন, সাংগঠনিক সম্পাদক ডা: সঞ্জয় চন্দ্র পাল, অর্থ সম্পাদক ডা: শাহাদাত হোসেন শাকিল, কার্যকরী সদস্য ডা: মামুন, কার্যকরী সদস্য ডা: রবিউল আলম রফিক, কার্যকরী সদস্য ডা: জনি প্রমুখ।