২৯ আগষ্ট (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে মাসিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন লালমাই থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।


সভায় অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) নাছরিন আক্তার, লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রওনাক জাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম খোরশেদ আলম, উপজেলা কৃষি অফিসার জুনায়ের কবির খান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্ল্যাহ, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।