কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত হাজী তোরাব আলীর পুত্র মোখলেছুর রহমানের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল ও মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল মোখলেছুর রহমান বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান উপজেলার যাদবপুর মৌজায় বিএস খতিয়ান -২১০ দাগ নং -৮০৩ এর মধ্যে ১০ শতক ভিটা ভূমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখলে আছেন। গত ২৭ নভেম্বর রবিবার বিবাদী সফিউল্লাহ গং ভূমির মালিকের অজান্তে জোড় পূর্বক ওই ভূমির একাংশে একটি ঘর তোলে। ২৮ নভেম্বর সোমবার ভূমির মালিক মোখলেছুর রহমান সকালে ওই গ্রামের সাত্তার মিয়ার চা দোকানে ঘর তোলার বিষয়টি সফিউল্লাকে জিজ্ঞেস করলে তর্কাতর্কির এক পর্যায়ে মোখলেছুর রহমানকে সন্ত্রাসী কায়দায় কিল ঘুষি মেরে ছুরিকাহত করে সফিউল্লাহর পরিবার। পরবর্তীতে সফিউল্লাহর ভাই আনোয়ার তার ছেলে রাকিব ও শাকিল এসে মোখলেছুর রহমানকে আবারও মারধর করে এবং মেরে ফেলার হুমকি ধামকি দেয়। জানা যায় বাদী মোখলেছুর রহমান এর দুই ছেলে প্রবাসে থাকেন।
এবিষয়ে সংবাদ সংগ্রহে করতে গেলে অভিযুক্ত আনোয়ার সাংবাদিকদের কর্তব্য কাজে বাঁধা দেন এবং বাদীকে গাছের সাথে আছরিয়ে মারবে বলে হুমকি প্রদান করেন। স্হানীয়দের বক্তব্য আনোয়ার আগের থেকেই উশৃংখল সবসময় সন্ত্রাসী কায়দায় মানুষের উপর অত্যাচার করেন।
এবিষয়ে বিবাদী সফিউল্লাহ বলেন মোখলেছুর রহমানের পাশের জায়গাটি আমরা তার চাচাত ভাই ইসমাইল থেকে কেনার জন্য বায়না দিয়েছি। ঘর তোলার বিষয়ে বলেন আমরা যদি তার জায়গায় ঘর তুলি তাহলে ভেঙ্গে নিয়ে যাবো। মারামারি উভয়ই হয়েছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।