কুমিল্লা লালমাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসীদের স্বার্থ রক্ষার সামাজিক ও সেবামূলক সংগঠন লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক আলমগীর হোসেন অপু, প্রধান পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী হাজী মোঃ ফরহাদ হোসাইন, উপদেষ্টা মিজানুর রহমান মজুমদার, উপদেষ্টা মিজান শাহ, উপদেষ্টা আবদুল্লাহ আল মামুনের পরামর্শক্রমে বৃহস্পতিবার (২২ জুন) রাতে ঘোষিত নতুন কমিটিতে সৌদি প্রবাসী জাকির হোসেন কে সভাপতি, সৌদি প্রবাসী নজরুল ইসলাম মানিক কে সাধারণ সম্পাদক ও সৌদি প্রবাসী হালিম মিলন কে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কামাল হোসেন (সৌদি আরব), সহ-সভাপতি সোলাইমান মেহেদী (সৌদি আরব), সহ-সভাপতি বিল্লাল হোসেন রিপন (সৌদি আরব), সহ-সভাপতি দিদার হোসেন (সৌদি আরব), সহ-সভাপতি মহসিন খান (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন অপু (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ফরহাদ (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল সালাম (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বাশার শান্ত (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ফারুক (কুয়েত), যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম (সৌদি আরব), সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মজুমদার (সৌদি আরব), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিয়াজি (সৌদি আরব), সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়াজি (সৌদি আরব), প্রচার সম্পাদক রবিউল হোসেন (সৌদি আরব), সহ-প্রচার সম্পাদক শামীম হোসেন (সৌদি আরব), ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম মাজেদ (দুবাই), অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ (সৌদি আরব), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন (সৌদি আরব), তথ্য বিষয়ক সম্পাদক গাজী কামাল হোসেন (সৌদি আরব), গবেষণা বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন (সৌদি আরব), দপ্তর সম্পাদক ইউসুফ মিরাজ (সৌদি আরব), কোষাধ্যক্ষ আবদুল মোমিন (সৌদি আরব), পল্লী উন্নয়ন সম্পাদক মীর হোসেন (সৌদি আরব), সদস্য সাইফুল ইসলাম (সৌদি আরব), বিল্লাল হোসেন (সৌদি আরব), রুবেল হোসেন (সৌদি আরব), জালাল মজুমদার (ওমান), মহসিন হোসেন (দুবাই), আল মামুন (সৌদি আরব), ফরহাদুল ইসলাম নোমান (সৌদি আরব), পলাশ হোসেন (সৌদি আরব), সম্রাট তাজ (সৌদি আরব)।