1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

লালমাই প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আফজাল হোসেন রনি
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৩৭ বার পড়েছে

বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে লালমাই প্রেস ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ (শুক্রবার) লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের পিএস ও লালমাই উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কেএম সিংহ রতন।

প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মাহফুজ, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্যাহ, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, বাগমারা দক্ষিণ আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম, ভূলইন উত্তর আ’লীগের সভাপতি আবদুর রহিম, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল জলিল সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভুট্টু, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক (নি.প.ক) আক্তার হোসেন পারভেজ, বেলঘর উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সভাপতি মিজানুর রহমান, বাগমারা উত্তর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব উল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মোহন, যুবলীগের সদস্য শামছুর রহমান শিমুল, যুবলীগের সদস্য আদম সফিউল্লাহ, ভূলইন উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সমাজসেবক সোলাইমান কবির, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন, যুবলীগের সদস্য সোহেল রানা, ডা. সাইফুল ইসলাম সোহেল, বাগমারা উত্তর ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক মামুন মজুমদার, ভূলইন উত্তর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার অমিত সহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সকলের নাম ঘোষনা করেন সাবেক আহবায়ক অমর কৃষ্ণ মানিক পরে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। সবশেষে, দেশ জাতি, মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com