নির্ভীক অনুসন্ধ্যানী তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ১৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার হরিশ্চর চৌরাস্তাস্থ আহমেদ’স এরিস্টোক্রেট ক্যাফে রেষ্টুরেন্টে কেক কেটে লালমাই প্রেস ডট কম অনলাইন নিউজ পোর্টাল শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

দৈনিক একুশের সংবাদ পত্রিকার সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব, লালমাই প্রেস ক্লাবের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লালমাই প্রেস ডট কম এর সম্পাদক সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা হুজ্জাতুল ইসলাম, হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহমান নেভী, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, লালমাই উপজেলা কৃষকলীগের আহবায়ক হানিফ মজুমদার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মাষ্টার আবদুল করিম, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, সাপ্তাহিক লালমাই বার্তা’র প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহির, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী লোকমান হোসেন, লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্রো, বৃহত্তর বেলঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বী, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া, দপ্তর সম্পাদক আহসান আহমেদ ফরহাদ, ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক প্রভাষক আমান উল্যাহ আমান।

সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, জুয়েল রানা, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা, মোস্তফা কামাল মজুমদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন অপু, , গাজী মামুন, খান মোহাম্মদ রুবেল, কাজী নিমেল, ফটো সাংবাদিক সাফায়েত হোসেন, ফেইসবুক মিডিয়া এস এম কামাল।
আরো উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন জাবেদ, পেরুল উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মহিন উদ্দিন, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদ, মাছুম শিকদার, খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনার পরে, উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের হাতে লালমাই প্রেস.কম এর পক্ষে উপহার তুলে দেন প্রধান অতিথি গোলাম সারওয়ার।