কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
রবিবার (৪ জুন) বিকালে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় ত্রি- বার্ষিক সম্মেলন। পরে গোপন ব্যালটের মাধ্যমে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল হক মুন্সি প্রতিদন্ধী প্রার্থী সহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ৯৮ ভোট, ১২৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান প্রতিদন্ধী প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট, ১০৭ ভোট পেয়ে সাংগঠনিক হয়েছেন শাহ আলম ও ৯১ ভোট পেয়ে সহ-সাংগঠনিক হয়েছেন নুরু মিয়া।
জানা যায়, দীর্ঘ ৮ বছর পরে এই প্রথম সম্মেলনের মাধ্যমে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বড় ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হামিদ বিএ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, লালমাই উপজেলা আওয়ামিলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মতিন মোল্লা, সহ- সভাপতি রফিকুল ইসলাম, (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, আমির হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সদর দক্ষিণ উপজেলা (লালমাই) যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, যুবলীগ নেতা এড. জাহাঙ্গীর আলম, আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

হাজারো মানুষের উপস্থিতিতে গোপন ব্যালেটের মাধ্যমে ভোটে নির্বাচিত জয়ী আওয়ামিলীগের নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার। এসময় তিনি বলেন, আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভূমিকা থাকবে অপরিসীম তাছাড়া, আগামী ১০ দিনের মধ্যে ১০১জন বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা ও দেওয়া হয়।