কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ অক্টোবর সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাজনিম আলম তুলি, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, সহ-সভাপতি রতন দে, সহ সম্পাদক সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলা শাখার সাধারন সম্পাদক মানিক মজুমদার, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, সহ উপজেলার ১৬টি পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।