কুমিল্লা জেলার লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন ও তথ্য গবেষণা সম্পাদক নাজমুল হাসান তুষারকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০শে (ডিসেম্বর) সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল এর স্বাক্ষরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের পেইডে এমন সিদ্ধান্ত দেওয়া হয়।
জানা যায়, ছাত্রলীগের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকায় এই দু’জনকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।