শুক্রবার (৬ অক্টোবর) সকালে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলাধীন ভিট ওয়াল্ড রিসোটে দ্বিত্বীয় ধাপে সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠনের টি-শার্ট উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোনালী সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোলানী সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল শিকদার। বিশেষ অতিথি ছিলেন, স্বপ্নপুরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশারফ হোসেন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের মোহাম্মদ হাসান,গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং এর প্রতিষ্ঠাতা মোঃ এমরান হোসেন বাপ্পি, এছাড়াও বক্তব্য রাখেন সোনালী সমাজ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীগন।
টি-শার্ট উন্মোচন শেষে আলোচনা সভায় সংগঠনকে আগামীদিনে আরো গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সবাই। এসময় সংগঠনের সভাপতি সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।