1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

হরিশ্চর স্কুলের ছাত্রী ডাঃ মারজান সুলতানা নিঝুমের বিশেষজ্ঞ ডিগ্রী অর্জন

নিজেস্ব সংবাধদাতা
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬৯৬ বার পড়েছে

কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ডাঃ মারজান সুলতানা নিঝুম গাইনী ও প্রসুতি বিদ্যায় এম.এস ডিগ্রী অর্জন করেছেন। হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ১৯৪৯ সালে স্থাপিত হয়। হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা হওয়ার ৭৩ বছর পরে এই প্রথম ছাত্রী ডাঃ মারজান সুলতানা নিঝুম বিশেষজ্ঞ ডিগ্রী পেলেন। গত ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে সাফল্যর সহিত এম.এস ডিগ্রী অর্জন করেন। ডাঃ মারজান সুলতানা নিঝুম ২০০৩ সালে হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পাস করেন। এর পর কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। বিসিএস (স্বাস্থ্য) ৩৩ তম ক্যাডার। বর্তমানে তিনি এফসিপিএস (ফাইনাল পার্ট) এ অধ্যায়ন করছেন। লাকসাম উপজেলার বাকই গ্রামের মাওলানা সফিকুর রহমানের ৩য় সন্তান ডাঃ মারজান সুলতানা উনার মায়ের নাম রাশেদা আখতার। তিনি বিশিষ্ট আলেম মাওলানা আবদুল বারী আল-কাদেরী বাকই’র নাতনি। মামা আইন মন্ত্রণালয়ের উপ-সচিব হুসেইন ফজলুল বারী ও চাচা ডাঃ শহীদুল ইসলাম। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। উনার বড় ভাই ডাঃ আশিকুর রহমান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং জরুরী বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। ডাঃ মারজাহান সুলতানা নিঝুম কুমিল্লা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শামীম ইকবালের সহধর্মিণী। এব্যাপারে হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন বলেন ডাঃ মারজাহান সুলতানা নিঝুম আমার সরাসরি ছাত্রী ছিল, তার এই সাফল্য প্রতিষ্ঠানকে আলোকিত করেছে, আমরা খুশি হয়েছি, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল, জনগণের সেবায় নিজেকে আরো প্রসারিত করতে পারবে এই আশাবাদ কামনা করছি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com