কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গনে জ্ঞান হারিয়ে ফেলে মৃত্যু বরণ করেন।
জানা যায়, ৬ই জুন মঙ্গলবার তীব্র তাপমাত্রার কারণেই কোমলমতি শিক্ষার্থী মোসাঃ হাবিবা হিট স্টক করে লুটিয়ে পরে।
হাবিবা ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। তার না ফেরার দেশে চলে যাওয়াটা অনেকের কাছেই খুব দুঃখ ও কষ্টদায়ক।
মহান আল্লাহ তাআলা কোমলমতি হাবিবার পিতা মাতাকে এই শোক সহিবার তৌফিক দান করুক।
শিক্ষা জাতির মেরুদণ্ড। সচেতনতা মানুষকে সুন্দর সুখময় সুশীল সমাজ গড়তে সহযোগিতা করে। আর অসচেতনতা সমাজে দুঃখ ও কষ্টের ঢেউ খেলে দেয়।
প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের সচেতন হতে হবে। তা না হলে, সম্ভাবনাময় আরো দুর্ভোগ পোহাতে হতে পারে। সকল বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের দায়িত্ব সঠিক ভাবে পালনে নির্দেশ প্রদানে সরকার ও জেলা উপজেলা কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছেন সমাজের গুণীজন।