1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগমারায় আইসিইউ সেবা উদ্বোধন

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৬৪ বার পড়েছে

অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপির উদ্যােগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা প্রদানে রবিবার ২৫ এপ্রিল দুপুরে লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দুই শয্যা অত্যাধুনিক আইসিইউ, ৪ শয্যা হাইফ্লো অক্সিজেন সিস্টেম ও ১৪ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলায় করোনা আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগমারা ২০ শয্যা হসপিটালে সকল প্রকার সেবা গ্রহন করতে পারবে। একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবাও চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা,লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।

লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আরএমও ডাঃ আনোয়ার উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুর রহিম,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক,বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, যুবলীগ নেতা শিমুল, ছাত্রলীগ নেতা আমান উল্যাহ আমান, আরিফুল ইসলাম রাব্বি সহ ২০ শয্যা হসপিটালের বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী,ডাঃ সোহাগ চক্র‍বতী,ডাঃ দিলরুবা আক্তার স্বপ্না সহ কর্মকর্তা, কর্মচারীগন।

অনুষ্ঠানে বক্তব্য, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপির আন্তরিকতায় করোনা পরিস্থিতিতে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার মানুষকে করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা ও নাঙলকোট উপজেলায় করোনা রোগীদের চিকিৎসায় অত্যাধুনিক সেবা চালু করা হয়েছে।

লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, মাননীয় অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ মহোদয়ের স্বপ্নের উপজেলা লালমাইয়ে উন্নত চিকিৎসা সেবা চালু করায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃত্তজ্ঞতা প্রকাশ করছি। সে সাথে ১০ নির্বাচনী এলাকার তিনটি উপজেলার প্রতিটি মানুষ অত্যাধুনিক চিকিৎসা সেবে পেয়ে খুবই আনন্দিত।

লালমাই সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা বলেন, করোনা আক্রান্তদের হাইফ্লো সেবা প্রদান এর মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য সেবা আরো একধাপ এগিয়ে গেলো।

এ ব্যাপারে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরএমও ডাঃ আনোয়ার উল্লাহ বলেন, লালমাই উপজেলার ২০ শয্যা হসপিটালের ইনডোর ও হাইপ্লো অক্সিজেন সেবা দিতে আন্তরিকতার সাথে কাজ কর যাবে ২০ শয্যা হসপিটালের পরিবার।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল মহোদয়ের আন্তরিকতায় কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা প্রদানে লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা হসপিটালে দুই শয্যা অত্যাধুনিক আইসিইউ, ৪ শয্যা হাইফ্লো অক্সিজেন সিস্টেম ও ১৪ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করায় এলাকার মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com