লালমাই উপজেলার জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো লালমাই এর বার্তা সম্পাদক তরুণ সাংবাদিক গাজী মামুন এর ২১তম জন্মদিন আজ।
২০০০ সালের আজকের এই দিনে তিনি কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিকারপুর সেকান্দর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অধ্যায়ন শুরু করে ধারাবাহিকভাবে হাজতখোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে এইচএসসি ও নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজ থেকে অনার্স ১ম শেষে ২য় বর্ষে পা রাখেন।
ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত মেধাবী এই তরুণ সাংবাদিক। স্কুল জীবন চলাকালে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, গান পরিবেশন প্রতিটি ইভেন্টে নিজের সেরাটা দিয়ে ১ম স্থান অধিকার করার কৃতিত্ব রয়েছে তার।
সাংবাদিকতার শুরুটা ২০১৯ সালে আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি হিসেবে তার পাশে ছিলেন অনুপ্রেরণায় গুণী সাংবাদিকগণের মধ্যে- লালমাই প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক একুশে পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), সাংগঠনিক সম্পাদক ও লালমাই বার্তার সম্পাদক জহিরুল ইসলাম জহির, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এস এম মনির, অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক ও জাগো লালমাই এর সম্পাদক কাজী মাসুদ রানা, প্রচার সম্পাদক ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদ, সহ-প্রচার সম্পাদক আবু জাফর সালেহ, ক্রিড়া সম্পাদক আলমগীর হোসেন অপু, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক, তথ্য বিষয়ক সম্পাদক নাছির আহাম্মদ, আনোয়ার হোসেন প্রমুখ।
ভূলইন উত্তরের বহুল আলোচিত প্রভাবশালী ইউনাইটেড ব্রিকস এর পরিবেশ দূষিত করে এলাকাবাসীর নানা ভোগান্তির চিত্র তুলে ধরে টাইমলাইনে আসা আপসহীন এই সাহসী রিপোর্টার সাংবাদিকতা ছাড়াও পেশায় একজন শিক্ষক। বর্তমানে শুধু পড়ালেখা ও সাংবাদিকতা নিয়েই ব্যস্ত। যেখানে অন্যায়-অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই তার পদচারণা।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গাজী মামুন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স নিউজ২৪ এর কুমিল্লা ব্যুরো প্রধান ও ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল এর প্রতি। তিনিই আমাকে প্রথম উদ্বুদ্ধ করেছেন এ পেশায়। পাশাপাশি কৃতজ্ঞতা যুবলীগ সদস্য মোশারফ হোসেনের প্রতি। কায়িক শ্রম ও আর্থিকভাবে যে মানুষটা সবসময় পাশে থেকেছেন। আর জন্মদিনে কেক কেটে আয়োজন বা কোনো কিছু করার ইচ্ছে নেই। কোনো বছরই আমি তা করিনা। জীবন থেকে ইতিমধ্যে ২১ টি বছর চলে গেছে। আমি শুধু আমার আগামী দিনগুলো যাতে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাটাতে পারি সেজন্য সবার নিকট দোয়া চাই।