সদ্য বিদায়ী লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলামের স্থলে নতুন ইউএনও হিসেবে নিযুক্ত হলেন অজিত দেব। নবনিযুক্ত ইউএনও কে ফুলেল শুভেচছা জানালেন লালমাই উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন হিউম্যানিটি অব বাগমারা।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হিউবাগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল, কো-ফাউন্ডার ও ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ছোটন এবং সাংগঠনিক সম্পাদক কেপায়েত উল্লাহ ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হিউবাগ’র শুভাকাঙ্ক্ষী আরজুসহ অন্যান্য সদস্যরা।
এসময় ইউএনও অজিত দেব সংগঠন সম্পর্কে জানতে চাইলে কাজী ইয়াকুব বলেন, করোনাকালীন সময়ে আমরা লালমাই উপজেলায় নানা মানবিক কাজ করেছি, মাস্ক বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ব্লাড ক্যাম্পেইন, রক্তদান, মহাসড়কে যানজট নিরসনসহ নানা সমাজসেবামূলক কাজ করেছি।
পরে ইউএনও তাদের কর্মকান্ডের জন্য আন্তরিক ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে প্রশাসনিক ভাবে হিউবাগ’কে সাহায্য-সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।