1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এড. আবদুল বাসেত মজুমদারের জানাযায় মানুষের ঢল

গাজী মামুন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৫৬১ বার পড়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ গ্রামের কৃতি সন্তান, গরীবের আইনজীবী খ্যাত সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদারের তিন দফা জানাযা শেষে দাপন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বাদ আসর তাঁর নিজ জন্মস্থান কুমিল্লা লালমাই উপজেলার শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে সকাল ১১ টায় ঢাকা বনানীর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে তাঁর ২য় জানাযা শেষে তাঁকে আনা হয় কুমিল্লায়।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর মেরুদন্ডের হাড়ের একটি ডিস্ক স্থানচ্যুত হয়ে দুই-আড়াই মাস ধরে অসুস্থতায় ভোগছিলেন তিনি। গত কয়েকদিন যাবত তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে রবিবার তাঁকে আইসিইউতে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকাল ৮ঃ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবদুল বাসেত মজুমদার ১৯৩৮ সালের ১ লা জানুয়ারি লালমাই উপজেলার (তৎকালীন লাকসাম) শানিচোঁ গ্রামের জন্মগ্রহণ করেন। বাবা আবদুল আজিজ মজুমদার, মা জুলেখা বিবি। ১৯৬৬ সালে তিনি ঢাকা হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ৫৬ বছর ধরে এ পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী সদস্য। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের বার বার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

জানাযার পূর্বে সমাবেশে এডভোকেট রফিকুল ইসলাম হিরার উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শহীদ উল্লাহ, লালমাই উপজেলা আওয়াম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, লালমাই উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী আবদুল মোতালেব, পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদারসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত সিনিয়র আইনজীবীরা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com