1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

ক্রিকেটারদের অনুরোধ রাখল বিসিবি

অনলাইন ডেক্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১০৪১ বার পড়েছে

ক্রিকেটারদের অনুরোধে তাদের ব্যক্তিগত অনুশীলনের মেয়াদ আরো দুই দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সংক্রান্ত একটি সুচিও প্রকাশ করা হয়েছে। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের জন্য ঈদের আগে আর মাত্র ২ দিন খোলা থাকবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

প্রাথমিক ভাবে ৮ দিনের জন্য অনুশীলনের এই উদ্যোগটি নেয়া হয়েছিল। দেশের ৫টি ভেন্যুতে ১৩জন ক্রিকেটার আউটডোর অনুশীলনের এই সুযোগটি গ্রহণ করেছেন। অতিরিক্ত সময়ের প্রথম দিন ওপেনার এনামুল যোগ দেয়ায় এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। তবে শুধুমাত্র দৌড়, জিম ও ইনডোর ব্যাটিংয়েই সীমাবদ্ধ রাখা হয়েছে এই কার্যক্রম।

তবে এই অনুশীলনের জন্য নিরপত্তার যে ব্যবস্থা নেয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হয়ে মুশফিকুর রহিমের মতো সিনিয়র খেলোয়াড়রা ঈদের পর স্বাস্থ্য সুরক্ষার প্রোটোকল মেনে গ্রুপ অনুশীলন শুরুর প্রস্তাব দিয়েছেন। এদিকে ঈদের ছুটির পর আরো অধিক সংখ্যক ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলনে সামিল হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে বিসিবি। আগস্টের মধ্যভাগ থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরুর চিন্তাভাবনা চলছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ায় চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে চায় বাংলাদেশ। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড। করোনাভাইরাসের এই মাহামারির কারণে এই পর্যন্ত বাংলাদেশের ১৪টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়েছে। সেই সঙ্গে বাতিল হয়েছে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৭টি টেস্ট ম্যাচ। অবশ্য সবগুলো ম্যাচই ভবিষ্যতে সুবিধাজনক সময়ে পুনরায় আয়োজনের সুযোগ আছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com