1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূলইন উত্তরের বেতাগাঁও’য়ে প্রবাসীর পরিবারের উপর হামলার অভিযোগ; আহত ৩

গাজী মামুন
  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৬৭৯ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বেতাগাঁও গ্রামের সর্দার বাড়িতে আম পাড়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী মামুনের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৮ মে) সকাল আনুমানিক ১০ টায় পাশের বাড়ির দুলাল মিয়া (৪৫) তার দুই ছেলে হারুন মিয়া (৩০) ও মমিন মিয়া (২৪) কে সাথে নিয়ে প্রবাসী মামুনের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে প্রবাসী মামুনের বৃদ্ধা মাতা শাহেদা বেগমসহ তার বোন ও স্ত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রবাসী মামুনের স্ত্রী রহিমা বেগম জানান, গতকাল শুক্রবার দুলাল মিয়া আমাদেরকে না জানিয়ে আমাদের আম গাছ থেকে আম পেড়ে ঘরে নিয়ে যায়। এ বিষয়ে পরদিন সকালে জিজ্ঞেস করতে গেলে তর্কবিতর্কের এক পর্যায়ে আগ থেকেই ওতপেতে থাকা দুলাল মিয়া ও তার দুই ছেলে দা ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমার স্বামী প্রবাসে থাকে। আমাদের বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। এখন আমার শাশুড়ি ও ননদ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা বলেন, ঘটনার পরপরই বিষয়টি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। হামলাকারীরা একটু উশৃংখল প্রকৃতির লোক। এর আগেও এলাকার মানুষদের সাথে নিয়ে তাদের বহু সালিশ-দরবার করা হয়েছে। তারা কারো কথা শুনে না। তাই ভুক্তভোগীদের থানায় মামলা করার পরামর্শ দেই। আমরাও চাই এটার উপর্যুক্ত বিচার হোক।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com