1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূলইন উত্তরে ২৫০ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন আলহাজ্ব রুহুল আমিন

গাজী মামুন
  • আপডেট সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৯৩৯ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামের কৃতি সন্তান উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন এর নিজস্ব তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্থ এলাকার ২৫০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রত্যেককে সরাসরি নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

রবিবার (৯ মে) সকাল ১০ টায় বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপকারভোগীদের তালিকায় ছিলেন – রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক, নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহআলম, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আজিজ, ছাত্রলীগ নেতা মোঃ শাহেদ প্রমুখ।

বিতরণ কালে আবুল কালাম মেম্বার তাঁর বক্তব্যে বলেন, রুহুল আমিন সাহেব খুব অল্প বয়সেই ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই তিনি এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশায় পাশে থেকেছেন। প্রবাসে থেকেও আমাদের মাধ্যমে এলাকার মানুষের সেবা করেছেন। যেসব মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না তাদের আর্থিক সহযোগিতা করে থাকেন। এলাকার বেশিরভাগ মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার অনুদান আছে। আমরা আশা করি ওনার এ দানের হাত প্রসারিত থাকবে সবসময়।

এ বিষয়ে আলহাজ্ব রুহুল আমিন বলেন, এলাকার অবহেলিত হতদরিদ্র ও গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে ২০১০ সাল থেকেই আমি এলাকার প্রতিটি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যে সময় যার যেটা প্রয়োজন আমাকে জানালে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। চিকিৎসাসেবা, মসজিদ-মাদ্রাসা, এতিম শিশুদের লেখাপড়া, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ পরিবার, প্রতিটি রমজান ও ঈদে উপহার সামগ্রীসহ বিভিন্ন সেবামূলক কাজের সাথে আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com