‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভূলইন উত্তর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আংশিক কমিটি ঘোষিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভূলইন উত্তর ইউনিয়নস্থ বেতাগাঁও চেয়ারম্যান মার্কেটে এ সম্মেলনের আয়োজন করা হয়।
লালমাই উপজেলা কৃষকলীগের আহ্বায়ক হানিফ মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান কবির, উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আবদুল জলিল সওদাগর, লালমাই উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম মীর, সদস্য সচিব আবু জাফর সালেহ, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওয়াজি উল্লাহ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সোহাগ মজুমদার, যুবলীগ নেতা শাহপরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাহার, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মফিজুল ইসলাম, হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি জামাল হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াহিদা ইসলাম, সাধারণ সম্পাদক রোকছেনা আক্তার প্রমুখ।
সম্মেলন শেষে লালমাই উপজেলা কৃষকলীগ ভূলইন উত্তর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে হাজী আবদুল ওহাব (ডিলার), সাধারণ সম্পাদক আবুল কাশেম বাবুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমাস হোসেন এর নাম ঘোষণা করা হয়।