কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন হাজীপুর মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ উদ্যোক্তা মোঃ ফরহাদ হোসাইনের একক অর্থায়নে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে হাজীপুর চৌরাস্তার পাশে ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন মির্জা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসাইন এর বাবা মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সারোয়ার রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর শাওন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার, বাকই উত্তর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জাবের, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার, পাঠাগার বিষয়ক সম্পাদক আদিল সাফায়াত আদনান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রার্থী রাকিবুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা হায়াত মাহমুদ, ছাত্রলীগ নেতা আবদুল হাসিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা রবি উল্লাহ সহ অন্যান্যরা।
ফাউন্ডেশনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরহাদ হোসাইন বলেন, আমার উপজেলার সকল অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েই মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের যাত্রা শুরু। অসুস্থ অসহায় মানুষকে চিকিৎসা সেবা, অবহেলিত পিতা-মাতা’র ভরণপোষণের দায়িত্ব নেয়া, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বেকার ছেলেদের কর্মসংস্থান সৃষ্টি, জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার, এলাকার প্রবাসীদের আর্থিক সমস্যার সমাধান সহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশীদার হয়ে এ ফাউন্ডেশন কাজ করে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে নাছির মির্জা বলেন, আমি, মিজান ভাই, ফরহাদ আমরা একই চিন্তাধারার মানুষ। আসলে মানুষকে সাহায্য সহযোগিতা করলে কমে না, আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমাদের মধ্যে অনেক ধনী আছে কিন্তু গরীব-অসহায়কে সাহায্য করার মতো মানুষ কম। তাই যারা গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসে তাদের আমি সাধুবাদ জানাই। সেই নিরিখে ফরহাদের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে আমি ৫০ হাজার টাকা প্রদান করে এ মহান উদ্যোগের সাথে অংশীদার হলাম।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ফরহাদ সাহেব যে উদ্যোগ নিয়েছে অবশ্যই এটা সঠিক এবং সর্বোত্তম উদ্যোগ। দান খয়রাত করলে বাড়ে, কমে না কখনো। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আমার নেতা মাননীয় অর্থমন্ত্রীও সবসময় সততার সাথে রাজনীতি করার পরামর্শ দেন। সৎ উদ্দেশ্যের সাথে আমরা সবসময় আছি। তাই আমার পক্ষ থেকে এ ফাউন্ডেশনের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে সবসময়।
পরে ফাউন্ডেশন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে বাকই উত্তর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এর নাম ঘোষণা করা হয়।