1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল লালমাই উপজেলা কৃষকলীগ

গাজী মামুন
  • আপডেট সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৬৫১ বার পড়েছে

করোনা কালীন সময়ে কৃষি শ্রমিকের সংকটাপন্ন অবস্থাতে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল লালমাই উপজেলা কৃষকলীগ।

এই কার্যক্রমে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল। কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির সদস্য জনাব লুৎফুর বারী চৌধুরী হিরু। লালমাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ হানিফ মজুমদার, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ্, নির্বাহী সদস্য নুরুন্নবী মজুমদার, মোঃ দুলাল হোসেন, মোঃ এসহাক মিয়া, অলিউর রহমান, পেরুল উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মহিন উদ্দিন, বাকই উত্তর ইউনিয়নের মোঃ আবুল কালাম, আমান উল্লাহ, প্রিয় লাল বনিক, বেলঘর দক্ষিণ ইউনিয়নের মোঃ হানিফ প্রমুখ।

কার্যক্রম সরেজমিনে দেখে লালমাই উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির বলেন, আমি সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দেশের কৃষি শ্রমিক সংকট মুহূর্তে কৃষকের পাশে দাঁড়িয়ে যে উপকার করলেন তা ভুলার মতো নয়। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কৃষক লীগ কৃষকের পাশে ছিল, আছে এবং থাকবে এ বিশ্বাস আমাদের আছে।

 

এ বিষয়ে লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর সালেহ বলেন, এই দুর্যোগে রংপুর, দিনাজপুর তথা উত্তর বঙ্গ থেকে কৃষি শ্রমিক আসতে না পারায় লালমাই উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকগণ তাদের পাঁকা ধান নিয়ে খুব দুঃচিন্তায় দিনাতিপাত করছেন। বিষয়টি উপলব্ধি করে কৃষকলীগের নেতৃবৃন্দদের নিয়ে অসহায় কৃষকের পাঁকা ধান কাটায় নেমে পড়ি। আজকের ন্যায় ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com