কুমিল্লা লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সন্মেলন -২০২১ইং অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯শে অক্টোবর শুক্রবার সংঘরাজ ভিক্ষু সমিতির উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজিয়া আফরোজ, বিশেষ অতিথি বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ঢাকা’র সাধারণ সম্পাদক শ্রীমৎ সুনন্দপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি’র বাবু জ্যোতিষ সিংহ খোকন, অর্থমন্ত্রী’র একান্ত সহকারি সচিব কে এম সিংহ রতন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার,লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, কুমিল্লা জেলা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এস কে সিনহা, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআবুল বাশার। এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাব সভাপতি ড. মোহাম্মদ শাহজান মজুমদার, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলার সাধারন সম্পাদক মানিক মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আরিফুল হক রাব্বি, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল শাহিন প্রমুখ।