আজ ৮মে শনিবার সকালবেলা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা প্রাইমারি স্কুল মাঠে রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সাবেক চেয়ারম্যান মাষ্টার আলী আজমের সভাপতিত্বে শুরু হয়ে। এস এম কামালের সঞ্চারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন, বেলঘর উত্তর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাষ্টার ফারুক, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল আউয়াল, চৌদ্দদোনা প্রাইমারী স্কুলের সভাপতি রবিউল হোসেন খোকন, একতা পোল্ট্রির সত্ত্বাধিকারী জামাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিন ওহাব, রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর সাব্বির এসময় উপস্থিত ছিলেন, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, শামীম আল মাহমুদ শিমুল, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগীতা করেন, প্রবাসীদের মধ্যে মজিবুর রহমান, সফিউল আলম, ভাই ভাই পোল্টির মালিক রবিউল হোসেন খোকন, একতা পল্টির মালিক জামাল হোসেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী এইচ এম আলমগীর, সৌদি প্রবাসী যুবলীগ নেতা সবুজ খান, সৌদি প্রবাসী মহসিন খান,সফিকুর রহমান।
জানা যায়, চৌদ্দদোনা, কাকাতিতা, সমেষপুর, ভুশ্চি, তুলাতুলি ২৬০ পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ ১ কেজি রশুন, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাউল, ১ লিঃ তেল, ১ পিস মোরগ।
প্রধান অতিথির বক্তব্য, আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, প্রবাসীরা দেশের প্রাণ কেননা, দেশের আর্থিক খাতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর তাই প্রবাসীদেরকে বলা যায় দেশ গড়ার কারিগর। আমি রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি এবং আপনাদের এই প্রোগ্রামে এসে নিকেজে ধন্য মনে করছি।